প্রেমিক- প্রেমিকার একসাথে আত্মহত্যা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, আগস্ট ১৪, ২০২১

প্রেমিক- প্রেমিকার একসাথে আত্মহত্যা


 


জেলা প্রতিনিধিঃ



ঝিনাইদহের মহেশপুর উপজেলার স্বরূপপুর ইউপির চাপাতলা গ্রামে প্রেমিক-প্রেমিকা একসঙ্গে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়। 

তারা হলো-চাপাতলা গ্রামের সুলতান হোসেনের ছেলে সাঈদ হোসেন ও পাশের নেপা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের শাহজামালের মেয়ে সোহানা খাতুন। সম্পর্কে তারা বেয়াই-বেয়াইন।


সোহানার বোন শেলি খাতুন জানান, তার ছোট বোন কাঞ্চনপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। স্কুল বন্ধ থাকায় গত দেড় মাস তার বাড়িতে ছিল। 


শুক্রবার রাতে খাবার খেয়ে সবাই যার যার ঘরে ঘুমাতে যায়। সকালে বাড়ির রান্নাঘরে গিয়ে সোহানা ও সাঈদকে ঝুলতে দেখেন তিনি। পরে পুলিশে খবর দেন বাড়ির অন্য সদস্যরা।

স্থানীয়রা জানান, ওই গ্রামের আলামিন হোসেনের শ্যালিকা সোহানা খাতুনের সঙ্গে তার চাচাতো ভাই সাঈদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত দেড় মাস সোহানা খাতুন বোন বাড়িতেই ছিল। সম্প্রতি তাদের প্রেমের সম্পর্ক পরিবারের লোকজন জানতে পারে। তাদের প্রেমের সম্পর্ক পরিবারের লোকজন মেনে নেয়নি। এরপরই এ ঘটনা ঘটেছে।


এ ব্যাপারে মহেশপুর থানার ওসি সাঈফুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মহেশপুর থানায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

Post Top Ad

Responsive Ads Here