করোনা টিকার খালি ভায়ালসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, আগস্ট ২২, ২০২১

করোনা টিকার খালি ভায়ালসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আটক


 


জেল প্রতিনিধিঃ



চট্টগ্রামের হাটহাজারীতে করোনার টিকার খালি ভায়ালসহ কমল দাশ নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে আটক করা হয়েছে। পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

রোববার বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। কমল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।


উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএসএম ইমতিয়াজ হোসেন বলেন, টিকা নেয়ার পর কাউকে কিছু না জানিয়ে একটি খালি ভায়াল নিয়ে চলে যাচ্ছিলেন ওই শিক্ষার্থী। বিষয়টি স্বাস্থ্যকর্মীদের নজরে এলে তাকে আটকানো হয়। পরে জিজ্ঞাসাবাদে গবেষণা করার জন্য খালি ভায়ালটি নিয়ে যাচ্ছিলেন বলে জানান তিনি। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রক্টরকে জানানো হয়েছে।


তিনি আরো বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবহৃত সবগুলো ভায়ালের হিসাব দিতে হয়। ভায়ালগুলোও জমা দিতে হয়। তাই খালি ভায়াল কোনোভাবে বাইরে নেয়ার সুযোগ নেই। গবেষণার জন্য প্রয়োজন হলে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে পারে।



এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া বলেন, এক শিক্ষার্থী টিকা নিতে গিয়ে কাউকে না জানিয়ে একটি ভায়াল নিয়ে আসে। সে তার অপরাধ স্বীকার করে ক্ষমা চেয়েছে।

Post Top Ad

Responsive Ads Here