প্রাইভেটকার ও ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, আগস্ট ১৬, ২০২১

প্রাইভেটকার ও ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত


 


জেলা প্রতিনিধিঃ


নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রাইভেটকার ও ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। রোববার রাতে উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের পোনাব মুন্সি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত তিনজনের মধ্যে একজনের নাম আলমগীর হোসেন। তিনি প্রাইভেটকারটির চালক ছিলেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পূর্ণ নাম ঠিকানা এখনো পাওয়া যায়নি। বাকি দুই নিহতের নাম ঠিকানা এখনো পাওয়া যায়নি। এ ঘটনায় আব্দুস সোবহান নামে একজন আহত হয়েছে।


কাঞ্চন ফায়ার সার্ভিসের ডিউটিম্যান ইউসুফ আলী বলেন, রোববার রাত ১২ টার দিকে এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের ভুলতা মুন্সি পাম্পের সামনে প্রাইভেটকার-ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ট্রাকটি প্রাইভেটকারটির উপরে উঠিয়ে দেয়। 


ফায়ার সার্ভিসের কর্মীরা সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনজনের লাশ উদ্ধার করি। এদের মধ্যে একজনের নাম আলমগীর হোসেন। বাকীদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। এ ঘটনায় আহত আব্দুস সোবহান নামে একজনকে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহগুলো ভূলতা পুলিশ ফাঁড়িতে নেয়া হয়েছে।




রূপগঞ্জ থানার এসআই কামরুল ইসলাম জানান, নিহত তিনজনই পুরুষ। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। একজন আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি আছেন। 

Post Top Ad

Responsive Ads Here