তৃতীয়দফায় রিমান্ড শেষে কারাগারে মডেল মৌ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, আগস্ট ১৩, ২০২১

তৃতীয়দফায় রিমান্ড শেষে কারাগারে মডেল মৌ


 


সময় সংবাদ ডেস্ক ঃ


রাজধানীর মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তৃতীয় দফার রিমান্ড শেষে মডেল মরিয়ম আক্তার মৌয়ের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

শুক্রবার ঢাকা মহানগর হাকিম আবু সাঈদের আদালত কারাগারে পাঠানোর এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন শাখা সূত্রে এ তথ্য জানা গেছে।


এদিন তৃতীয় দফার রিমান্ড শেষে মৌকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করে মামলার তদন্ত সংস্থা সিআইডি। এসময় আসামি পক্ষে তাদের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। 


এর আগে ১ আগস্ট রাতে মিরপুর রোড সংলগ্ন ২২/৯ বাবর রোডে নিজ বাসা থেকে মৌকে আটক করে গোয়েন্দা পুলিশ। এসময় তার বাসার ভেতরের বেডরুমের একটি ড্রয়ার থেকে পাঁচ প্যাকেট ইয়াবা উদ্ধার করেন গোয়েন্দা কর্মকর্তারা। এছাড়া ওই বেডরুমের ভেতরে আরেকটি ড্রেসিং রুম থেকে অন্তত এক ডজন বিদেশি মদ উদ্ধার করা হয়। 

Post Top Ad

Responsive Ads Here