বেগমগঞ্জে চৌমুহনী বাজারে আগুন,১৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, আগস্ট ২২, ২০২১

বেগমগঞ্জে চৌমুহনী বাজারে আগুন,১৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি


 




জেলা প্রতিনিধিঃ



নোয়াখালীল বেগমগঞ্জের চৌমুহনী বাজারে অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে গেছে। এ সময় অগ্নিকাণ্ডে তের লাখ টাকায় ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

রোববার দুপুর পৌনে ১২টার দিকে চৌমুহনী বাজারের স্টেশন মার্কেটে এ অগ্নিকাণ্ড ঘটে।


চৌমুহনী ফায়ার সার্ভিস স্টেশনের ফাইয়ার ফাইটার সাদিকুর রহমান জানান, স্টেশন মার্কেটের রতন সাহার তুলার দোকানে আগুন লাগে। পরবর্তীতে পার্শ্ববর্তী আরো তিনটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে চৌমুহনী ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Post Top Ad

Responsive Ads Here