আফগান গভর্ণর দেশ ছেড়ে পালিয়েছে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, আগস্ট ১৮, ২০২১

আফগান গভর্ণর দেশ ছেড়ে পালিয়েছে


 


আন্তর্জাতিক ডেস্কঃ



রাজধানী কাবুলসহ সমগ্র আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানের হাতে চলে যাওয়ার পর প্রেসিডেন্ট আশরাফ গনির পথ অনুসরণ করে দেশ ছেড়ে পালিয়েছেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আজমল আহমাদি।

ব্রিটিশ সঙ্গবাদ মাধ্যম বিবিসির বরাতে জানা যায়, আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আজমল আহমাদে টুইটারে একটি পোস্ট করে জানিয়েছেন, তালেবান কাবুলের নিয়ন্ত্রণে নেয়ার আগের কয়েক সপ্তাহ কীভাবে কেটেছে।


ওই টুইট বার্তায় তিনি বলেন, দেশটির মুদ্রার মান রেকর্ড নেমে যাওয়া এবং নতুন করে আর কোন ডলার তাকে সরবরাহ করা হবে না জানতে পেরে তিনি দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন। এটা এইভাবে শেষ হওয়ার কথা ছিল না। আফগান নেতাদের পরিকল্পনা হীনতায় আমি বীতশ্রদ্ধ।


আফগান সরকারকে তিনি দায়ী করে বলেন আফগানিস্তানে যা কিছু ঘটেছে তার সম্পূর্ণ দায় সরকারের।

এই বছরের মে মাসে সৈন্য প্রত্যাহারের কথা থাকলেও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এপ্রিলে এক ঘোষণায় ১১ সেপ্টেম্বরের মধ্যে সৈন্য প্রত্যাহারের কথা জানান। পরে জুলাই সময়সীমা আরো কমিয়ে এনে ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেন তিনি।

Post Top Ad

Responsive Ads Here