বাসের ধাক্কা প্রাণ কেড়ে নিলো অটো চালকের - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, আগস্ট ২২, ২০২১

বাসের ধাক্কা প্রাণ কেড়ে নিলো অটো চালকের




জেলা প্রতিনিধিঃ



 টাঙ্গাইলের ঘাটাইলের পোড়াবাড়ি নামক স্থানে বাসের ধাক্কায় অটোচালক নিহত হয়েছেন। রোববার সকালে উপজেলার পোড়াবাড়ি পাবলিক ফাজিল মাদরাসা সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন। 

নিহত অটোচালক মোঃ শামীম মিয়া ভূঞাপুর উপজেলার সিরাজকান্দি গ্রামের নুরুল ইসলামের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন কালিহাতি উপজেলার সরাতৈল গ্রামের বাহার উদ্দিনের ছেলে সোলাইমান। তিনি পেশায় একজন ফল বিক্রেতা। তিনি আনারস কিনার উদ্দেশ্য অটো ভাড়া করে মধুপুর যাচ্ছিলেন।


স্থানীয়রা জানায়, ধনবাড়ি থেকে ছেড়ে আসা বিনিময় পরিবহনটি উপজেলার পোড়াবাড়ি এলাকায় পৌঁছালে মধুপুরগামী অটোটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোচালক নিহত অপর এক যাত্রী আহত হন। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 


আহত সোলাইমানকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়

এ ব্যাপারে ঘাটাইল থানার এসআই রাজিব হোসেন তালুকদার বলেন, মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ব্যাপারে মামলা হবে কি না সেটি পরবর্তীতে জানা যাবে।

Post Top Ad

Responsive Ads Here