২৪ ঘণ্টায় ২০৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, আগস্ট ০৭, ২০২১

২৪ ঘণ্টায় ২০৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি


 




সময় সংবাদ ডেস্কঃ



দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২০৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ১৯৪ জন ও রাজধানীর বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ জন। 

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি রয়েছেন ১ হাজার ২১৪ জন।

শনিবার বিকেলে সারাদেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।


এর আগে শুক্রবার দেশে ডেঙ্গু শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল ২১৪ জন, বৃহস্পতিবার ২১৮ জন, বুধবার ২৩৭ জন, মঙ্গলবার ২৬৪ জন এবং গত সোমবার সর্বোচ্চ ২৮৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।

Post Top Ad

Responsive Ads Here