চাঁদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, আগস্ট ৩১, ২০২১

চাঁদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু




জেলা প্রতিনিধিঃ


 চাঁদপুরের হাজীগঞ্জের গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে পানিতে পড়ে শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের ডাটরা শিবপুর গ্রামের মুন্সী বাড়িতে শিশু রাব্বি (৪)র মৃত্যু হয়। রাব্বি মুন্সী বাড়ির মেহেদী হাসানের ছেলে।


পারিবারিক সূত্র জানায়, রাব্বি সকালে খেলার সময় পরিবারের অগোচরে বাড়ির পুকুরে পড়ে যায়।



অনেক খোঁজাখুঁজির পর পরিবারের লোকজন তাকে পানিতে ভাসতে দেখে। এসময় তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, শিশুর মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here