ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, সেপ্টেম্বর ১০, ২০২১

ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু


 



জেলা প্রতিনিধিঃ




ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর তূর্ণা নিশিতা এক্সপ্রেস ট্রেনে নিচে কাটা পড়ে ওই নারী।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আখাউড়া রেলওয়ে থানার ওসি মাজহারুল করিম জানান, ওই নারী মানসিক ভারসাম্যহীন। তিনি আখাউড়া স্টেশন এলাকায় ভবঘুরে ছিলেন। বৃহস্পতিবার দিনগত রাত ২টা ৫০ মিনিটে ঢাকাগামী আন্তনগর তূর্ণা নিশিতা এক্সপ্রেস ট্রেন আখাউড়া জংশন স্টেশনে প্রবেশ করছিল। এ সময় ওই নারী স্টেশনের দক্ষিণ আউটার সিগন্যাল এলাকায় রেললাইনের মাঝে দাঁড়িয়ে ট্রেন থামাতে পায়চারি করছিলে। এ সময় চলন্ত ট্রেনে কাটা পড়েন ওই নারীর দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়।


তিনি আরো জানান, উপস্থিত লোকজন তাকে ডাকাডাকি করেও রক্ষা করতে পারেননি। লাশ উদ্ধার করে শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় জানা যায়নি।

Post Top Ad

Responsive Ads Here