ফরিদপুরে বন্যা দুর্গতদের মাঝে স্বেচ্ছাসেবকলীগের ত্রাণ বিতরণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, সেপ্টেম্বর ১১, ২০২১

ফরিদপুরে বন্যা দুর্গতদের মাঝে স্বেচ্ছাসেবকলীগের ত্রাণ বিতরণ



স্টাফ রিপোর্টার, ফরিদপুর :
ফরিদপুরের সদর উপজেলার ধলারমোড়ে বন্যা দুর্গত পাচঁ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগ। শনিবার দুপুরে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে এই ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ। এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক এ.কে.এম আফজালুর রহমান বাবু। 


ফরিদপুর জেলা স্বেচ্ছাবেকলীগের সভাপতি শওকত আলী জাহিদের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে ছিলেন,  বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি আব্দুল আলীম ব্যাপারী, যুগ্ম সাধারন সম্পাদক খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক নূরল ইসলাম রাজা, শিশু ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক এম.এম মেহেদী হাসান লিটু, ফরিদপুর সদও উপজেলা পরিষদেও চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা, জেলা আওয়ামীলীগের দপ্তর বিষয়ক সম্পাদক অনিমেষ রায় প্রমূখ। অনুষ্টানটি সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ফয়সাল আহম্মেদ রবিন। 


পরে সদর উপজেলার বন্যা কবলিত দুটি ইউনিয়নের পাচঁ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন নেতারা। এরআগে ফরিদপুরের বিভিন্ন উপজেলা থেকে হাজারো নেতাকর্মি অনুষ্ঠান স্থলে এসে হাজির হয়।   

Post Top Ad

Responsive Ads Here