ফরিদপুর চিনিকল পরিদর্শনে শিল্পমন্ত্রণালয়ের প্রতিনিধি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, সেপ্টেম্বর ০১, ২০২১

ফরিদপুর চিনিকল পরিদর্শনে শিল্পমন্ত্রণালয়ের প্রতিনিধি


 





মধুখালী উপজেলা ফরিদপুর প্রতিনিধিঃ


ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকল পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন শিল্প মন্ত্রণালয়ের প্রতিনিধি, শিল্প মন্ত্রণালয়ের উপসচিব ড.এ.এফ.আমীর হোসেন।


তিনি সোমবার রাতে চিনিকলের অতিথি ভবনে কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় সভা করেন। সভায় উপস্থিত ছিলেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোহাম্মদ খবির উদ্দিন মোল্যা, মহাব্যবস্থাপক (কারখানা) খালেদ মাহমুদ, মহাব্যবস্থাপক (অর্থ) মো. সামসুল হক, মহাব্যবস্থাপক (প্রশাসন) মিজানুর রহমান, মহাব্যবস্থাপক (কৃষি) মুহম্মদ আনিসউজ্জামান, শ্রমজীবী ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজল বসু ও শাখা প্রধানসহ চিনিকলের কর্মকর্তাবৃন্দ ও শ্রমজীবী ইউনিয়নের নেতৃবৃন্দ।


আজ মঙ্গলবার সকাল ১০ টায় চিনিকলের অভ্যন্তরে ইটিপি প্রজেক্ট,কারখানা বিভাগের বিভিন্ন বিভাগ এবং বেলা ১২টায় আখচাষী কল্যান ভবনে আখচাষীদের সাথে মত বিনিময় সভা করেছেন।এ সময় আখচাষীরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া চিনিকলটির আখ মাড়াই অব্যাহত রাখার দাবি জানান।

Post Top Ad

Responsive Ads Here