নিজস্ব প্রতিবেদকঃ
পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-২০তে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এ ম্যাচে অভিষেক হয়েছে কিউই ব্যাটসম্যান রাচীন রবীন্দ্রর। তবে অভিষেকের প্রথম বলেই আউট হয়ে গোল্ডেন ডাক মেরেছেন তিনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ১ ওভারে এক উইকেট হারিয়ে ২ রান।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ব্ল্যাকক্যাপস অধিনায়ক টম লাথাম। দলের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন রবীন্দ্র ও টম ব্লান্ডেল। একদম প্রথম বলেই মাহেদী হাসানের কাছে কট এন্ড বোল্ড হয়ে সাজঘরে ফেরেন রবীন্দ্র।
সবশেষ সিরিজ থেকে এ ম্যাচে দলে ঢুকেছেন লিটন দাস ও মুশফিকুর রহিম। তাদের জায়গা করে দিতে বাদ পড়েছেন সৌম্য সরকার ও মোসাদ্দেক হোসেন সৈকত।
বাংলাদেশের একাদশ: মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, মাহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

