ফরিদপুরে দাবা লীগের উদ্বোধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, সেপ্টেম্বর ১১, ২০২১

ফরিদপুরে দাবা লীগের উদ্বোধন

 


স্টাফ রিপোর্টার, ফরিদপুর :
ফরিদপুরে শুরু হয়েছে দাবা লীগ। শনিবার দুপুরে শেখ জামাল স্টেডিয়ামে দাবা লীগের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। 

 
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান সামসুল হক ভোলা মাস্টার, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শামীম হক, পৌরমেয়র অমিতাভ বোস, জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোসলেমউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার(সদর সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার হেলাল উদ্দিন আহমেদ  প্রমূখ।  


ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় এবং জেলা পুলিশ ও একে এইচ গ্রুপের উদ্যোগে এবারের দাবা লীগে জেলার ১০টি দল অংশ নিচ্ছে। 


দলগুলি হচ্ছে আবাহনী ক্রীড়াচক্র, পূবালি সংস্থা, সবুজ সেনা ক্লাব, দুরন্ত বয়েজ ক্লাব, বি আর মেমোরিয়াল ক্লাব, নাজিব স্পোর্টিং ক্লাব, জিৎ একাদশ, আজাদ স্পোর্টিং ক্লাব, ইডেন ক্লাব ও লিপন স্পোর্টিং ক্লাব। প্রতিটি দলে ৪ জন করে খেলোয়ার অংশগ্রহণ করবে। প্রতিযোগিতার ফাইনাল খেলা আগামী ১৩ তারিখে অনুষ্ঠিত হবে।

Post Top Ad

Responsive Ads Here