উদ্ধার হলো পুলিশ সদস্যের স্ত্রীর হাত - মুখ বাধা লাশ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, সেপ্টেম্বর ১১, ২০২১

উদ্ধার হলো পুলিশ সদস্যের স্ত্রীর হাত - মুখ বাধা লাশ


 



জেলা প্রতিনিধিঃ



মানিকগঞ্জ শহরের রিজার্ভ ট্যাংক এলাকায় একটি ফ্ল্যাট থেকে পুলিশ সদস্যের স্ত্রীর হাত-মুখ বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে- তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

বাড়ির মালিক কিতাবউদ্দিন জানান, গত আগস্টে পুলিশ সদস্য মো. মাসুদ রানা ফ্লাটটি ভাড়া নেন। তিনি গাজীপুরে কর্মরত। তার স্ত্রী বিলকিস আক্তার দুই সন্তানকে নিয়ে ওই ফ্লাটে থাকতেন। মাসুদ রানা মাঝেমধ্যে ছুটিতে আসতেন। শনিবার সকাল ৮টার দিকে সন্তানদের কান্নার শব্দ পেয়ে প্রতিবেশীরা ঘরে ঢুকে বিলকিসের লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।


মাসুদ রানা মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পারুরিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। বিলকিস আক্তার ঘিওর উপজেলার বরটিয়া ইউনিয়নের শ্রীবাড়ি গ্রামের মাজেদ আলীর মেয়ে।


অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা জানান, ধারণা করা হচ্ছে- শ্বাসরোধ করে ওই নারীকে হত্যা করা হয়েছে। তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

Post Top Ad

Responsive Ads Here