সুপারি গাছে মাথায় ঠক্কর দিয়ে মারা গেলেন এক ব্যবসায়ী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, সেপ্টেম্বর ২৭, ২০২১

সুপারি গাছে মাথায় ঠক্কর দিয়ে মারা গেলেন এক ব্যবসায়ী


 


জেলা প্রতিনিধিঃ



বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসা বিরোধ মীমাংসার লক্ষে উভয়পক্ষকে নিয়ে এক সালিশে বসেন গ্রাম্য মাতব্বররা। আর এই সালিশের সিদ্ধান্ত বিপক্ষে যাওয়ায় সুপারি গাছে মাথায় ঠক্কর দিয়ে মারা গেলেন এক ব্যবসায়ী। 

সোমবার বিকেলে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চিরাং ইউপির বানিয়াগাতী গ্রামে ঘটেছে এমন ঘটনাটি।


মারা যাওয়া ব্যবসায়ী কাইয়ূম মিয়া বানিয়াগাতী গ্রামের আব্দুল মজিদের ছেলে। সন্ধ্যায় কেন্দুয়া থানার ওসি কাজী শাহ নেওয়াজের সঙ্গে কথা হলে তিনি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।


ওসি জানান, ঘটনার সংবাদ পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে এবং এ ঘটনায় পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা ।

জানা গেছে, বাড়ির সীমানা নিয়ে একই গ্রামের ফজলুর রহমান ও মতিউর রহমানের সঙ্গে কাইয়ূম মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা-মোকদ্দমা চলে আসছিল। বিষয়টি মীমাংসার জন্য কয়েক দফা দরবার সালিশও করেন স্থানীয় মাতব্বররা। এ ঘটনায় সোমবার দুপুরেও গ্রাম্য মাতব্বররা সালিশে বসেন। পরে সালিশে মাতব্বররা কাইয়ূম মিয়ার বিপক্ষে সিদ্ধান্ত দেন। এ সিদ্ধান্ত শুনার পরপরই কাইয়ূম নিজে নিজেই একটি সুপারি গাছের সঙ্গে সজোরে ঠক্কর দিলে তিনি গুরুতর আহত হন। আহত কাইয়ূমকে দ্রুত কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

Post Top Ad

Responsive Ads Here