অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, সেপ্টেম্বর ১১, ২০২১

অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার


 

 

জেলা প্রতিনিধিঃ



নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে ভাসানচরের খাল থেকে এ লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, দুপুর ২টার দিকে কোস্টগার্ড ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) একদল সদস্য ৩ নম্বর ল্যান্ডিং সাইডের খালের একটি নৌকার মধ্যে থেকে লাশটি উদ্ধার করে।


ভাসানচর থানার ওসি মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অর্ধগলিত লাশটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত প্রদক্ষেপ গ্রহণ করা হবে।

Post Top Ad

Responsive Ads Here