সংক্রমণ বাড়লে আবারো বন্ধ হবে শিক্ষা প্রতিষ্ঠান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, সেপ্টেম্বর ১১, ২০২১

সংক্রমণ বাড়লে আবারো বন্ধ হবে শিক্ষা প্রতিষ্ঠান


 


সময় সংবাদ ডেস্কঃ



বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বাড়লে শিক্ষাপ্রতিষ্ঠান ফের বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শনিবার সকালে জামালপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। পরে জামালপুর পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যোগ দেন শিক্ষামন্ত্রী।


ডা. দীপু মনি বলেন, দীর্ঘ ১৭ মাস পর রোববার থেকে খোলা হচ্ছে দেশের সব স্কুল-কলেজ। স্বাস্থ্যবিধি মেনে পাঠদান করলে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ার সম্ভাবনা কম। এরপরও সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিলে প্রয়োজনে শিক্ষাপ্রতিষ্ঠান ফের বন্ধ করে দেওয়া হবে।


এদিকে কোনো শিক্ষার্থী বা তার পরিবারের কেউ করোনাভাইরাসে আক্রান্ত হলে বা উপসর্গ থাকলে তাদেরকে বিদ্যালয়ে না পাঠানোর অনুরোধও জানান শিক্ষামন্ত্রী।

গত বছরের ৮ মার্চ দেশে করোনা সংক্রমণ দেখা দেয়। এরপর ১৭ মার্চ থেকে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হয়। এ পর্যন্ত গত ১৭ মাসে দফায় দফায় শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি বাড়ানো হয়।


করোনা সংক্রমণ অব্যাহত থাকায় সবশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান সাধারণ ছুটি আগামী ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়। তবে করোনার সংক্রমণ হার কমে যাওয়ায় পূর্ব ঘোষণা অনুযায়ী শর্তসাপেক্ষে স্কুল-কলেজ আগামীকাল রোববার থেকে খুলছে।

Post Top Ad

Responsive Ads Here