সালথা প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথায় বাংলাদেশ মটর শ্রমিক শালীগের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। উপজেলা মটর শ্রমিক লীগের আয়োজনে গত রবিবার (৩ অক্টোবর) বিকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হল রুমে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়, এর আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এরপর দেশ ও জাতির কল্যানে দোয়া করা হয়।
উপজেলা মটর শ্রমিক লীগের সভাপতি মোঃ মাহবুব হোসেনের সভপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, উপজেলা মটর শ্রমিকলীগের সিনিয়র সহ-সভাপতি কাজী এরশাদ, সহ-সভাপতি ফারুক হোসেন, যুগ্ন-সাধারণ সম্পাদক মাইনুদ্দিন আল-আমিন তনু, সহ-শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন প্রমূখ।

