প্রতারণার অভিযোগে এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস লিমিটেড নামে একটি ই-কমার্স প্রতিষ্ঠানের সিইওসহ তিন জন গ্রেফতার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, অক্টোবর ০৪, ২০২১

প্রতারণার অভিযোগে এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস লিমিটেড নামে একটি ই-কমার্স প্রতিষ্ঠানের সিইওসহ তিন জন গ্রেফতার


 






সময় সংবাদ ডেস্কঃ



ই-কমার্সের নামে প্রতারণার অভিযোগে এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস লিমিটেড নামে একটি ই-কমার্স প্রতিষ্ঠানের সিইও এবং ‘নিরাপদ শপ’ এর পরিচালকসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানায়নি সিআইডি। বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান।



তিনি বলেন, এ ব্যাপারে সোমবার সিআইডি সদরদপ্তরে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানানো হবে।


সিআইডি সূত্রে জানা গেছে, অল্প কয়েক বছরের মধ্যে দেশের সবচেয়ে নামিদামি হাসপাতাল, মিল, ফ্যাক্টরি, কারখানা, গার্মেন্টসের অংশীদারত্ব হবে আপনার, পাশাপাশি আসবে নগদ টাকা এমন প্রলোভনে এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এছাড়া সদস্য সংখ্যা বাড়াতে পারলে কিছু দিনের মধ্যে টাকা দ্বিগুণ হবে এমন প্রলোভনও দেখাতো প্রতিষ্ঠানটি। প্রতারণার এমন অভিযোগে এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেসের সিইও আল-আমিন গ্রেপ্তার করা হয়েছে।



একইভাবে ‘নিরাপদ শপ’ও এক ধরনের ব্যবসার সঙ্গে জড়িত। তারা কমমূল্যে পণ্য বিক্রির প্রলোভন দেখিয়ে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছে।

Post Top Ad

Responsive Ads Here