টাইগাররা নিরাপদে ওমান পৌঁছেছে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, অক্টোবর ০৪, ২০২১

টাইগাররা নিরাপদে ওমান পৌঁছেছে


 



সময় সংবাদ ডেস্কঃ



উৎকণ্ঠার অবসান ঘটিয়ে নিরাপদে ওমানে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। সোমবার ভোর ৬ টার দিকে ক্রিকেটারদের বহনকারী বিমানটি মাস্কটে পৌঁছায়। শাহীনের প্রভাবে ডুবে গেছে মাস্কটের নানা গুরুত্বপূর্ণ স্থান। তবে দেশটিতে নিরাপদেই পা রেখেছে রিয়াদবাহিনী।


এর আগে রবিবার রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকা ছাড়ে বাংলাদেশ দল। ওমানে পৌঁছেই একদিনের রুম কোয়ারেন্টাইনে চলে গেছে টাইগাররা। এরপর আগামীকাল থেকে শুরু হবে অনুশীলন। চারদিন টানা অনুশীলনের পর ৯ অক্টোবর বাংলাদেশ দল যাবে সংযুক্ত আরব আমিরাতে। সেখানেও বাংলাদেশ দলকে একদিনের কোয়ারেন্টাইন করতে হবে। 

আইপিএল খেলতে এখন সংযুক্ত আরব আমিরাতেই থাকা সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান দলের সঙ্গে যোগ দেবেন ৯ অক্টোবর। ১১ অক্টোবরই দল নামবে অনুশীলনে। এরপর ১২ ও ১৪ অক্টোবর দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।








Post Top Ad

Responsive Ads Here