শিশু ধর্ষণ, কৃষক গ্রেফতার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, অক্টোবর ০৫, ২০২১

শিশু ধর্ষণ, কৃষক গ্রেফতার


 


জেলা প্রতিনিধিঃ



নাটোরের গুরুদাসপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণের অপরাধে রবিউল ইসলাম (৩২) নামের এক কৃষককে আটক করেছে গুরুদাসপুর থানা পুলিশ। উপজেলার নাজিরপুর ইউনিয়নের দুধগাড়ি এলাকায় গতকাল সোমবার আনুমানিক সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।  


থানা ও পরিবার সূত্রে জানা যায়, রবিউল দুধগাড়ি গ্রামের সাত বছরের শিশুকে দোকানে গিয়ে খাবার কিনে দেওয়ার লোভ দেখিয়ে শিশুটির বাড়ি থেকে নিয়ে যায় প্রতিবেশি নজরুল ইসলামের বাড়ির ছাদে। সেখানে গিয়ে জোড়পূর্বক শিশুটিকে ধর্ষণ করেন তিনি।



ঘটনাস্থলেই শিশুর চিৎকারে ধর্ষক পালিয়ে গেলেও প্রতিবেশিরা এগিয়ে গিয়ে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পরে রাতে পুলিশ অভিযান পরিচলানা করেও তাকে আটক করতে পারেনি। সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জুমাইনগর গ্রামের বাড়ি থেকে অভিযুক্তকে আটক করা হয়।


এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মতিন বলেন, আসামিকে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা রজু করে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here