রাবি ভর্তি পরীক্ষায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে- আরএমপি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, অক্টোবর ০৩, ২০২১

রাবি ভর্তি পরীক্ষায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে- আরএমপি




ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক সম্মান/স্নাতক শ্রেণীতে ভর্তি পরীক্ষা উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে রাজশাহী মেট্রেপলিটন পুলিশ। আগামী ৪-৬ অক্টোবর ২০২১ পর্যন্ত১ম বর্ষ স্নাতক সম্মান/স্নাতক শ্রেণীতে ভর্তি পরীক্ষা চলবে।  

প্রস্তুতির অংশ হিসেবে আজ ৩ অক্টোবর ২০২১ সকাল ১০.০০ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইন্স মাঠে এক ব্রিফিং প্যারেডের আয়োজন করা হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয় উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থেকে পরীক্ষা ডিউটিতে নিয়োজিত অফিসার ফোর্সদের নির্দেশনা প্রদান করেন। নির্দেশনা প্রদানকালে পুলিশ কমিশনার মহোদয় বলেন, প্রত্যেক অফিসার ফোর্স ভদ্রতা ও শালীনতা বজায় রেখে আগত ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের ব্যাগ ও দেহ তল্লাশী করবেন। সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে অত্যন্ত ধৈর্য্য ও সহিষ্ণুতা এবং দৃঢ়তার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করার জন্য সকল পুলিশ সদস্যদের প্রতি তিনি আহ্বান জানান।

পুলিশ কমিশনার মহোদয় ভর্তিচ্ছু পরীক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, কোন ধরনের প্রলোভনে কান দেবেন না। আরএমপি'র বিশেষ টিম সহ গোয়েন্দা সদস্যরা গোপনে সব জায়গায় বিচরণ করছে। আরএমপি'র সাইবার ক্রাইম ইউনিট সহ বিশেষ টিম গুজব রটানোকারী ও ভুয়া প্রশ্নপত্রের সন্ধানে কাজ করছে। ভুয়া প্রশ্নপত্র দিয়ে প্রতারক চক্র আপনাকে বিপদে ফেলতে পারে, এমন সংবাদ বা প্রশ্নপত্র ফাঁসের কথা গোচরীভূত হলে গোপনে পুলিশকে জানানোর অনুরোধ করেন।

এবারের ভর্তি পরীক্ষায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনারের পক্ষ থেকে পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিনামূল্যে বিশুদ্ধ পানি ও মাস্ক বিতরণের ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীদের সুবিধার জন্য পুলিশ কন্ট্রোল রুম ও রাবি কর্তৃপক্ষ ভবন নির্দেশনা ব্যানার, সিট প্লান ইত্যাদি চোখে পড়ার মত জায়গায় প্রদর্শিত করবে। শিক্ষার্থীরা সেখান থেকে সহায়তা নিতে পারবে। পরীক্ষার দিনসমূহে ট্রাফিক ব্যবস্থায় বাড়তি জনবল থাকবে। ট্রাফিক পুলিশের নির্দেশনায় রাবির ভেতরে জনস্বার্থে যানবহন চলাচলে নিয়ন্ত্রণ আনা হয়েছে। ট্রাফিক নিয়ম মেনে চলতে হবে। পর্যাপ্ত পুলিশ (সাদা পোশাকসহ) থাকবে, পুলিশের পাশে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহ স্টুডেন্টস' কমিউনিটি পুলিশিং সদস্য কাজ করবে। পরীক্ষার হলে ইলেক্ট্রনিক ও ডিজিটাল ডিভাইস নিয়ে প্রবেশ করা যাবে না। প্রত্যেক হলে অথবা ভবনে সন্দেহজনক শিক্ষার্থীদের কঠোর পুলিশ চেকিংয়ের ভেতর দিয়ে যেতে হবে। পরীক্ষা চলাকালে ৩-৭ অক্টোব ২০২১ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এবং আশপাশ এলাকার সকল কম্পিউটার ও ফটোকপি দোকানসমূহ বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণকারী ছাত্রদের মসজিদ কেন্দ্রীক অবস্থানকে নিরুৎসাহিত করা হয়েছে। এবার কোভিড-১৯ বিস্তাররোধে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল গুলো বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তবে ছাত্রীরা আবাসিক হলের উন্মুক্ত স্থানসমূহ (বিনোদন রুম, ডাইনিং, ইবাদত কক্ষ, বারান্দা ইত্যাদি) ব্যবহার করতে পারবে। আরএমপি’র পক্ষ থেকে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। যেকোনো প্রয়োজনে পুলিশের সহায়তা নিতে এবং পুলিশকে তথ্য দিতে পুলিশ কন্ট্রোল রুম: ০১৩২০-০৬৩৯৯৮, ওসি (মতিহার): ০১৩২০-০৬১৬২৩, এসি (মতিহার): ০১৩২০-০৬১৫৯৭, এডিসি (মতিহার): ০১৩২০-০৬১৫৮১ এবং ডিসি (মতিহার): ০১৩২০-০৬১৫৮০ নম্বরগুলো দেওয়া হয়েছে।

এবার 'রাবি ভর্তি পরীক্ষায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এজন্য কোনো ভর্তিচ্ছুক শিক্ষার্থী যেন গুজবে কান না দেয় এবং প্রতারিত না হয় সেজন্য সতর্ক করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের আশপাশের স্থানীয় মেস ও হোটেল মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে এরই মধ্যে মতবিনিময় করা হয়েছে। তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। ব্রিফিং প্যারেডে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) জনাব মো: সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব মোঃ মজিদ আলী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ রশীদুল হাসান পিপিএম, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) জনাব মোঃ সাজিদ হোসেন সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

Post Top Ad

Responsive Ads Here