টেকনাফে বিপুল পরিমাণ মাদকসহ এক যুবক আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, অক্টোবর ০৪, ২০২১

টেকনাফে বিপুল পরিমাণ মাদকসহ এক যুবক আটক


 



জেলা প্রতিনিধিঃ



কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়া এলাকা থেকে বিপুল পরিমাণ বিদেশি বিয়ারসহ মামুন রশিদ (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।  


আটক যুবক হলেন টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়া এলাকার ফরিদ আলমের ছেলে মামুন রশিদ (২৩)।


টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানা পুলিশের এসআই মো. হোসাইন ও এসআই নুরে আলমের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে আসামি মামুন রশিদের নিজ বাড়ি থেকে বিদেশি আন্দামান গোল্ড ও ডাইয়াব্লু ১০৫ ক্যান অ্যালকোহল জাতীয় বিয়ার উদ্ধার করা হয়।



তিনি আরও জানান, আটককৃত আসামি ও জব্দকৃত মাদক বিয়ারসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


 

Post Top Ad

Responsive Ads Here