কলেজ ছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, নভেম্বর ২১, ২০২১

কলেজ ছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার


 





জেলা প্রতিনিধিঃ



চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের শোরশাক পূর্ব পাড়ার ডোবা থেকে রিমন হোসেন জনি (১৮) নামে এক কলেজছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে সূচীপাড়া ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।


পুলিশ জানান, শনিবার বিকালে ইসমাইল মিয়াজির বাড়ির ডোবায় শ্রমিকরা কাজ করতে গেলে সেখানে অর্ধগলিত মৃতদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।



মৃতদেহটি ওই গ্রামের বাসিন্দা দৈনিক ইত্তেফাকের শাহরাস্তি সংবাদদাতা মো. জসিম উদ্দিনের ছেলে। নিহতের পকেটে থাকা মানিব্যাগে তার মায়ের ছবি দেখে তার পরিবারের সদস্যরা লাশ শনাক্ত করে।

নিহতের বাবা সাংবাদিক জসিম উদ্দিন বলেন, গত ২ নভেম্বর হতে জনি নিখোঁজ রয়েছে। সম্ভব্য সকলস্থানে খোঁজ করে জনির সন্ধান না পেয়ে গত ১৮ নভেম্বর শাহরাস্তি থানায় সাধারণ ডায়েরি করেন।



তিনি পরনে জিনস প্যান্ট দেখে মৃতদেহটি তার ছেলের বলে নিশ্চিত হন।

শাহরাস্তি থানা ওসি মো. আবদুল মান্নান জানান, বাড়ির পাশের ডোবা থেকে জনির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের প্যান্ট ও মানিব্যাগ দেখে তার পরিবারের লোকজন লাশটি জনির বলে নিশ্চিত করেছে। মৃতদেহ অর্ধগলিত হওয়ায় মৃত্যুর ব্যাপারে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।



লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

Post Top Ad

Responsive Ads Here