শ্যালকের বিরুদ্ধে দুলাভাই গুলি করে হত্যার অভিযোগ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, নভেম্বর ২১, ২০২১

শ্যালকের বিরুদ্ধে দুলাভাই গুলি করে হত্যার অভিযোগ


  


জেলা প্রতিনিধিঃ



রাজধানী ঢাকার মিরপুরের দারুস সালাম এলাকায় একটি বাসায় শ্যালক অশ্রুর বিরুদ্ধে দুলাভাই ফারুক হোসেনকে (৪৮) গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। হত্যায় ব্যবহৃত অস্ত্রটি অশ্রুর মায়ের নামে ইস্যু রয়েছে বলে জানা গেছে।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।


দারুস সালাম থানার ওসি তোফায়েল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।


ওসি বলেন, অভিযুক্ত শ্যালক অশ্রুকে অস্ত্রসহ আটক করা হয়েছে। হত্যাকাণ্ড কি কারণে ঘটেছে তা বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। 


অস্ত্রের ব্যাপারে ওসি বলেন, অস্ত্রটি অশ্রুর বীর মুক্তিযোদ্ধা বাবার লাইসেন্স করা ছিল। তিনি মারা যাওয়ার পর তার স্ত্রীর (অশ্রুর মা) নামে সেটি ইস্যু হয়। সে অস্ত্র দিয়ে অশ্রু তার দুলাভাইকে গুলি করেছে বলে জানতে পেরেছি।


তিনি আরো বলেন, গুলির পর গুরুতর আহতাবস্থায় ফারুক হোসেনকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেন স্বজনরা। তবে সেখানকার চিকিৎসক ফারুককে মৃত ঘোষণা করেন।

Post Top Ad

Responsive Ads Here