মির্জা ফখরুল ক্ষুব্ধ হয়ে ডায়াস ছাড়লেন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, নভেম্বর ০৭, ২০২১

মির্জা ফখরুল ক্ষুব্ধ হয়ে ডায়াস ছাড়লেন


 


সময় সংবাদ ডেস্কঃ



বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য তরিকুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় বক্তব্য দিচ্ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় নিজেদের মধ্যে বিশৃঙ্খলা শুরু করেন দলীয় নেতাকর্মীরা। তখন বিশৃঙ্খলাকারীদের শান্ত করতে ব্যর্থ ফখরুল ক্ষুদ্ধ হয়ে বক্তৃতা বন্ধ করে ডায়াস ছাড়েন। পরিস্থিতি শান্ত হওয়ার পর তিনি আবার বক্তব্য রাখেন।


শনিবার কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে তরিকুল ইসলাম স্মৃতি সংসদ আয়োজিত স্মরণ সভায় ন্যাক্কারজনক এ ঘটনা ঘটে।  


একই অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বক্তব্য দেওয়ার সময়ও নিজেদের মধ্যে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি করেন নেতাকর্মীরা। তখন শামসুজ্জামান দুদু কর্মীদের শান্ত করেন। অনুষ্ঠান শেষে ফটক দিয়ে বের হওয়ার সময়ও ধাক্কাধাক্কি করেন উপস্থিত নেতাকর্মীরা। এতে কাচের গেটের একটি অংশ ভেঙে যায়।


সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম প্রমুখ।

Post Top Ad

Responsive Ads Here