এইচএসসি পরীক্ষার্থীদের ফাইজারের টিকা প্রদান শুরু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, নভেম্বর ১৬, ২০২১

এইচএসসি পরীক্ষার্থীদের ফাইজারের টিকা প্রদান শুরু



 সময় সংবাদ ডেস্কঃ



 বরিশালে জেলা পর্যায়ে এইচএসসি পরীক্ষার্থীদের ফাইজারের টিকা প্রদান শুরু হয়েছে। বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এই টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল।  


এসময় রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, শের-ই-বাংলা মেডিকেলের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শহীদুল ইসলাম এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তদরের উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।  


শিক্ষা বিভাগ সূত্র জানায়, স্টেডিয়ামে গতকাল জেলা পর্যায়ের এইচএসসি পরীক্ষার্থীদের ফাইজারের টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে।



প্রথমদিন জেলার ১০ উপজেলার এক হাজার ২শ’ শিক্ষার্থীকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। আগামী ২৫ নভেম্বর পর্যন্ত স্টেডিয়ামে জেলার ১০ উপজেলার ১৭ হাজার একশ’ হাজার এইচএসসি শিক্ষার্থীকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে তাদের।  

পরীক্ষার আগে টিকাগ্রহণ করতে পেরে খুশি এইচএসসি পরীক্ষার্থীরা। টিকা প্রদান করায় সরকারকে ধন্যবাদ জানান তারা।



 

অনুষ্ঠানের প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল বলেন, এইচএসসি পরীক্ষা শুরুর আগেই পরীক্ষার্থীদের ফাইজারের টিকা প্রদান কার্যক্রম সম্পন্ন করবেন তারা। পর্যায়ক্রমে অন্যান্যদের টিকা দেওয়া হবে।  


এর আগে গত সোমবার নগরীর বরিশাল ক্লাব মিলনায়তন কেন্দ্রে মহানগরীর সকল এইচএসসি শিক্ষার্থীকে টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। আগামী ২৫ নভেম্বর পর্যন্ত মহানগরীর ৭ হাজার ৩শ’ ৩ জনকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে তাদের।


 

Post Top Ad

Responsive Ads Here