তরুণীকে দেখিয়ে যুবক দেখলো পর্নোগ্ৰাফি ভিডিও,ভ্রাম্যমান আদালত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, নভেম্বর ১৬, ২০২১

তরুণীকে দেখিয়ে যুবক দেখলো পর্নোগ্ৰাফি ভিডিও,ভ্রাম্যমান আদালত


 


জেলা প্রতিনিধিঃ



বাসে তরুণীর সামনে বসে এক যুবক মোবাইলে তাকে দেখিয়ে পর্নোগ্রাফি ভিডিও দেখছিলেন। কিন্তু তরুণী এর প্রতিবাদ করেন। যুবককে অনুরোধ করেন ভিডিও বন্ধ করার। তবুও তিনি তা বন্ধ করেননি। পরে বিষয়টি ওই তরুণী গাড়ির চালকের সহযোগীকে জানান। তরুণী আসন পায় আরেকজন নারীর পাশে।   

যুবকের নাম মাহবুবুর। ওই ছাত্রী সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষে পড়ছেন। ঘটনা সোমবার রাতের। চট্টগ্রাম থেকে সিলেটে আসছিলেন তরুণী।


মৌলভীবাজারের শেরপুর এলাকায় গাড়িটি আসার পর মাহবুবুর গাড়ি থেকে নামতে চাইলে তরুণী বাধা দেন।


একপর্যায়ে হইহুল্লোড় শুনে মহাসড়কে দায়িত্বরত শেরপুর হাইওয়ে থানার মো. শিবলু মিয়া এগিয়ে আসেন। তিনি ঘটনাটি উর্ধ্বতন কর্মকর্তাদের জানান। পুলিশ সুপার তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।



শেরপুর হাইওয়ে থানার ওসি মো. নবীর হোসেন বলেন, ঘটনাটি মৌলভীবাজার সদর উপজেলার ইউএনওকে জানানো হয়। এরপর আজ মঙ্গলবার সকাল ৭টা ২০ মিনিটে শেরপুরে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান আসেন। তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাহবুবুরকে ৩ মাসের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ১ মাসের কারাদণ্ড দেন। পরে কারাদণ্ডপ্রাপ্ত যুবককে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here