টিকা পেতে সুরক্ষা অ্যাপ ও ওয়েবসাইডে ৬ কোটি ৬৫ লাখের বেশি নিবন্ধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, নভেম্বর ১৫, ২০২১

টিকা পেতে সুরক্ষা অ্যাপ ও ওয়েবসাইডে ৬ কোটি ৬৫ লাখের বেশি নিবন্ধন


 


সময় সংবাদ ডেস্কঃ



সারাদেশে করোনার টিকা পেতে সুরক্ষা অ্যাপ ও ওয়েবসাইটে নিবন্ধন করেছেন ৬ কোটি ৬৫ লাখেরও বেশি মানুষ। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৫ কোটি ১৬ লাখ ১১ হাজার ৪০১ জন ও দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ কোটি ৩১ লাখ ৪৩ হাজার ৯০৫ জন।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত টিকা বিষয়ক বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে।


জানা গেছে, টিকা পেতে নিবন্ধন করা ৬ কোটি ৬৫ লাখ ৫২ হাজার ৫৬৪ জনের মধ্যে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মাধ্যমে ৬ কোটি ৫৬ লাখ ৩ হাজার ৩৬৩ জন ও পাসপোর্টের মাধ্যমে ৯ লাখ ৪৯ হাজার ২০১ জন নিবন্ধন করেছেন।


এদিকে রাজধানীসহ সারাদেশে রোববার একদিনে আরো ৬ লাখ ১৭ হাজার ২৫২ জন মানুষ করোনার টিকা নিয়েছেন। তাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ২ লাখ ৭৮ হাজার ৫৩৭ ও দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ লাখ ৩৮ হাজার ৭১৫ জন।


সব মিলিয়ে দেশে মোট টিকাগ্রহীতার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ কোটি ৪৭ লাখ ৫৫ হাজার ৩০৬ জন। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার টিকা।


চলতি বছরের ২৭ জানুয়ারি দেশে করোনাভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হয়। 

Post Top Ad

Responsive Ads Here