আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে নারীদের সাথে অনৈতিক সম্পর্ক, টিকটক রাজ গ্রেফতার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, নভেম্বর ১৬, ২০২১

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে নারীদের সাথে অনৈতিক সম্পর্ক, টিকটক রাজ গ্রেফতার


 





সময় সংবাদ ডেস্কঃ


বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে টিকটক করে নারীদের ফাঁদে ফেলে অনৈতিক সম্পর্ক স্থাপনের দায়ে টিকটক রাজ ওরফে রাকিবকে আটক করা হয়েছে।

সোমবার রাতে তাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সংস্থাটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান এ তথ্য জানিয়েছেন।


র‌্যাব জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর ভুয়া পরিচয়ে টিকটক ব্যবহার করে প্রতারণা, নারীদের সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপন, ব্ল্যাকমেইল ও অর্থ আত্মসাতের অভিযোগে টিকটক রাজ ওরফে রাকিবকে আটক করা হয়েছে।


মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ানবাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

Post Top Ad

Responsive Ads Here