সমন্বয়ের দাবি অনুযায়ী পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে বৈঠক শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, নভেম্বর ০৭, ২০২১

সমন্বয়ের দাবি অনুযায়ী পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে বৈঠক শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ


 ‌


সময় সংবাদ ডেস্কঃ



জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া সমন্বয়ের দাবি অনুযায়ী পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে বৈঠক শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

রোববার সকাল সাড়ে ১১টার পর রাজধানীর মহাখালীতে বিআরটিএ ভবনে এ বৈঠক শুরু হয়।


ভাড়া বৃদ্ধির দাবিতে পরিবহন মালিক-শ্রমিকদের ডাকা ধর্মঘটে অচল দেশের পরিবহন ব্যবস্থা। সাধারণ মানুষের ভোগান্তি চরমে। এ অচলাবস্থা কাটাতে ধর্মঘটের তৃতীয় দিনে পরিবহন মালিক-শ্রমিকদের দাবি অনুযায়ী নতুন ভাড়া নির্ধারণের জন্য বৈঠক শুরু হয়।


বৈঠকে সভাপতিত্ব করছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। এতে অংশ নিয়েছেন পরিবহন মালিক সংগঠনের নেতাকর্মীরা।



বিআরটিএ কর্মকর্তারা বলছেন, বৈঠকের পর নতুন ভাড়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত এলে এ বিষয়ে গণমাধ্যমকে অবহিত করা হবে।


এদিকে বৈঠকে অংশ নেয়া মালিকরা বলছেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে পরিবহন খরচ বৃদ্ধি পেয়েছে। নতুন করে ভাড়া নির্ধারণ করা না হলে মালিকদের অনেক সমস্যায় পড়তে হবে। বৈঠকে আমাদের দাবি থাকবে ভাড়া পুনর্নির্ধারণের। আমরা এ বিষয় নিয়ে বৈঠকে অংশ নেবো এবং বিভিন্ন দিক নিয়ে বিআরটিএ-কে অবহিত করবো।


এর আগে শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের সঙ্গে বৈঠক করে ট্রাক ও কাভার্ডভ্যান মালিক-শ্রমিকরা। তবে বৈঠক থেকে বেরিয়ে দাবি না মানা পর্যন্ত ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।

Post Top Ad

Responsive Ads Here