দেশে ২৪ ঘণ্টায় মৃত্যুশুন্য দেশ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, নভেম্বর ২০, ২০২১

দেশে ২৪ ঘণ্টায় মৃত্যুশুন্য দেশ




সময় সংবাদ ডেস্কঃ




দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ মারা যায়নি। দেশে মহামারি শু কোরুর পর থেকে গত দেড় বছরের বেশি সময় পর এই প্রথম মৃত্যুশূন্য দিন কাটাল বাংলাদেশ।

এদিকে একই সময়ে নতুন করে আরও ১৭৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে হলো ১৫ লাখ ৭৩ হাজার ৮৮৯ জন। দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বর্তমানে ২৭ হাজার ৯৪৬ জন।


শনিবার (২০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (চিফ কোভিড ইউনিট) অধ্যাপক ডা. মো. ইউনুস স্বাক্ষরিত সর্বশেষ করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এর আগে শুক্রবার (১৯ নভেম্বর) আগের ২৪ ঘণ্টায় করোনায় মারা যান সাতজন। অন্যদিকে করোনা শনাক্ত হয় ২৫৩ জনের দেহে।


এছাড়াও গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ১৫ হাজার ১০৭ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৯০ জন। মোট সুস্থ ১৫ লাখ ৩৮ হাজার ৬ জন।


বাংলাদেশে প্রথম করোনা শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ১৮ মার্চ করোনায় দেশে প্রথমবারের মতো মৃত্যের খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর।


বিশ্বব্যাপী করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় শনিবার (২০ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছে আরও ৭ হাজার ৪৬১ জন। অন্যদিকে শনাক্ত হয়েছে ৫ লাখ ৯২ হাজার ১২০ জন।


এর আগে শুক্রবার (১৯ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গিয়েছিল ৭ হাজার ৫২৮ জন। অন্যদিকে শনাক্ত হয়েছিল ৬ লাখ ১ হাজার ১০০ জন।


বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৫ কোটি ৬৯ লাখ ৩৫ হাজার ৮০৯ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ লাখ ৫৫ হাজার ২১৬ জনে। আর সুস্থ হয়েছেন ২৩ কোটি ১৯ লাখ ৭৪ হাজার ৯৮০ জন।


করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছে ৪ কোটি ৮৫ লাখ ২১ হাজার ৫৯৬ জন। মৃত্যু হয়েছে ৭ লাখ ৯১ হাজার ৯৮ জনের।




আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৪৪ লাখ ৯৫ হাজার ৫০৬ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৬৫ হাজার ৮২ জনের।


আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ২০ লাখ ৩ হাজার ৩১৭ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ১২ হাজার ৪১১ জনের।


আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৯৭ লাখ ৬৬ হাজার ১৫৩ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৪৪ হাজার ২৪২ জন।


পঞ্চম স্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৯২ লাখ ৫৭ হাজার ৬৮ জন। মারা গেছেন ২ লাখ ৬১ হাজার ৫৮৯ জন।


আক্রান্তের তালিকায় তুরস্ক ষষ্ঠ, ফ্রান্স সপ্তম, ইরান অষ্টম, আর্জেন্টিনা নবম এবং জার্মানি দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশে অবস্থান দাঁড়িয়েছে ৩০তম।


২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।




Post Top Ad

Responsive Ads Here