করোনা ভাইরাসে একদিনে শনাক্ত ৩৭৩ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ডিসেম্বর ২৭, ২০২১

করোনা ভাইরাসে একদিনে শনাক্ত ৩৭৩




সময় সংবাদ ডেস্কঃ



দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩৭৩ জনের।


সোমবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৬১ জনে।


এছাড়াও মোট শনাক্ত রোগী ১৫ লাখ ৮৩ হাজার ৬২৬ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩২৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৭ হাজার ৭৫০ জন। একই সময়ে ১৭ হাজার ২২ জনের নমুনা সংগ্রহ করা হয়।


পরীক্ষা করা হয় ১৭ হাজার ২৭১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ১৬ শতাংশ।  

Post Top Ad

Responsive Ads Here