বিশ্বে বেড়েই চলেছে করোনায় সংক্রমণ - মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জানুয়ারি ০৬, ২০২২

বিশ্বে বেড়েই চলেছে করোনায় সংক্রমণ - মৃত্যু

বিশ্বে বেড়েই চলেছে করোনায় সংক্রমণ - মৃত্যু
বিশ্বে বেড়েই চলেছে করোনায় সংক্রমণ - মৃত্যু 




নিজস্ব প্রতিবেদকঃ

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজারের বেশি মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে প্রায় ২৫ লাখে।

বৃহস্পতিবার সকালে করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ১০৯ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় ৮০০। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৪ লাখ ৮১ হাজার ৫৮৭ জনে।


একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৪ লাখ ৭৭ হাজার ২৫৩ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে সাড়ে ৩ লক্ষাধিক। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ কোটি ৮০ লাখ ৬৭ হাজার ২২৭ জনে।


এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৫১ হাজার ২৩৪ জন এবং মারা গেছেন ১ হাজার ৭৫৯ জন। 

অন্যদিকে দৈনিক মৃত্যুর তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮২৮ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১৫ হাজার ৭৭২ জন।


এছাড়া গত এক দিনে যুক্তরাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৪ হাজার ৭৪৭ জন। মারা গেছেন ৩৪৩ জন। একই সময়ে ইতালিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৯ হাজার ১০৯ জন এবং মারা গেছেন ১৮৩ জন।


গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে করোনা সংক্রমণ ব্যাপকভাবে বেড়েছে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৩২ হাজার ২৫২ জন এবং মারা গেছেন ২৪৬ জন। একই সময়ে স্পেনে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৭ হাজার ১৮০ জন এবং মারা গেছেন ১৪৮ জন।


উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ


Post Top Ad

Responsive Ads Here