দোয়ারায় বিদ্যাজননী যুবক ফোরামের পূজা মন্ডপের স্থানের শুভ উদ্বোধন করেন এমপি মানিক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জানুয়ারি ০৩, ২০২২

দোয়ারায় বিদ্যাজননী যুবক ফোরামের পূজা মন্ডপের স্থানের শুভ উদ্বোধন করেন এমপি মানিক

দোয়ারায় বিদ্যাজননী যুবক ফোরামের পূজা মন্ডপের স্থানের শুভ উদ্বোধন করেন এমপি মানিক


হারুন অর রশিদ দোয়ারাবাজার থেকেঃ    

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা প্রাণ কেন্দ্রে অবস্থিত বিদ্যাজননী যুবক ফোরাম পূজা মন্ডপ স্থান উদ্বোধন করেন, সুনামগঞ্জ ৫ ছাতক দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। 


রবিবার বিকাল ৪ টায় বিদ্যাজননী পূজা মন্ডপের স্থান পরিদর্শন শেষে বিদ্যাজননী সংগঠনের সভাপতি তাপস রঞ্জন দাশ এর সভাপতিত্বে ও বাপ্পা রায়ের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেন, 


 হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হলো দুর্গাপূজা তাই স্থান সহ হিন্দু সম্প্রদায়ের পূজা মন্ডপের উন্নয়নে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সহায়তা করছে।  


বিশেষ অতিথির বক্তব্য রাখেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ ( ওসি) দেবদুলাল ধর, এসময় আরও বক্তব্য রাখেন, দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক আব্দুল খালেক, সদর ইউনিয়নে চেয়ারম্যান মো. আব্দুল হামিদ, দোহালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু।


স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যাজননী যুবক ফোরামের উপদেষ্টা ও সিলেট মহানগর আওয়ামীলীগের উপদপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্তী রনি, পূজা উদযাপন কমিটির সভাপতি সোনাধন দে, সহ সভাপতি ডা. গোপীকা রঞ্জন চক্রবর্তী বাচ্চু, ডা. গৌরাঙ্গ লাল শিকদার, এসময় আরও উপস্থিত ছিলেন বিদ্যাজননী যুবক ফোরামের সদস্য বৃন্দ।       




                                

Post Top Ad

Responsive Ads Here