মুড়ি খেয়ে শিশুর মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জানুয়ারি ১১, ২০২২

মুড়ি খেয়ে শিশুর মৃত্যু


 






জেলা প্রতিনিধিঃ



গাজীপুরের শ্রীপুরে ইঁদুরের বিষ মাখানো মুড়ি খেয়ে ইয়াসিন মিয়া নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামে এ ঘটনা ঘটে। ইয়াসিন পার্শ্ববর্তী ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নের মো. রিপন মিয়ার ছেলে।


শিশুর নানা মো. শাহাবুদ্দিন বলেন, বিয়ের পর থেকেই ইয়াসিনকে নিয়ে আমার বাড়িতে থেকে স্থানীয় একটি কারখানায় শ্রমিকের কাজ করে মেয়ে। সকাল ৭টার দিকে ইয়াসিনকে বাড়িতে রেখে কাজে চলে যায় সে। সন্ধ্যার দিকে ইয়াসিনকে রেখে তার নানি নামাজ পড়তে যায়।



এ সুযোগে ঘরে রাখা ইঁদুর মারার বিষ মাখানো মুড়ি খেয়ে ফেলে ইয়াসিন। কিছুক্ষণ পর কান্নাকাটি করলে নামাজে থাকা নানি দৌড়ে এসে দেখে শিশুটির সামনে মুড়ি। তাৎক্ষণিক হাসপাতালে নেয়ার পথে ইয়াসিন মারা যায়।


শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, ইঁদুরের বিষ মাখানো মুড়ি খেয়ে এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি। এ বিষয়ে লিখিত আকারে কেউ কিছু জানায়নি।

Post Top Ad

Responsive Ads Here