মাস্ক পরা নিয়ে বিমানের দুই যাত্রীর মধ্যে তুলকালাম - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জানুয়ারি ০২, ২০২২

মাস্ক পরা নিয়ে বিমানের দুই যাত্রীর মধ্যে তুলকালাম

মাস্ক পরা নিয়ে বিমানের দুই যাত্রীর মধ্যে তুলকালাম
 
মাস্ক পরা নিয়ে বিমানের দুই যাত্রীর মধ্যে তুলকালাম


আন্তর্জাতিক ডেস্ক/সময় সংবাদ :

বিশ্বজুড়ে ফের বাড়তে শুরু করেছে করোনা মহামারির প্রকোপ। এ অবস্থায় চলন্ত বিমানে মাস্ক না পরা নিয়ে দুই যাত্রীর মধ্যে ঘটেছে তুমুল ঝগড়া ও গায়ে হাত তোলার ঘটনা। ঘটনাটি ঘটে বিমানযাত্রীদের উভয়েই একে অপরকে মাস্ক পরতে বলায়। তবে যে দু’জনের থেকে বিবাদের সূচনা তাদের কারোই মাস্ক ছিলো না।


যুক্তরাষ্ট্রের এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, কথা কাটাকাটির মাত্রা ছাড়িয়ে গেলে এক নারী ঘুষি মেরে তার গায়ে থুতু ছিটিয়ে দেন অপরজনকে। আর এ ঘটনার ভিডিও স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ট্যাম্পা থেকে আটলান্টা যাওয়ার বিমানে এই অবাক করা ঘটনাটি ঘটে। এতে সহযাত্রীকে মারধর করা ও তার গায়ে থুতু ছেটানোর অভিযোগে নারী যাত্রীকে গ্রেপ্তার করে এফবিআই।



 

সংবাদমাধ্যম সিয়াটল টাইমসের খবরে বলা হয়েছে, গত ২৩ ডিসেম্বর বিমানে থাকা ৫১ বছর বয়সী নারী প্যাট্রিসিয়া কর্নওয়াল টয়লেট থেকে তার আসনে ফিরে যাচ্ছিলেন। সেই সময় তার যাওয়ার পথে একটি পানীয়ের টেবিল রাখা থাকায় একজন বিমান সেবক তাকে কিছুক্ষণের জন্য একটি ফাঁকা আসনে বসতে অনুরোধ করেন। এই নিয়ে দু’জনের মধ্যে বাদানুবাদ শুরু হলে সামনে বসা অপর এক যাত্রী ওই নারী যাত্রীকে চুপ করার পরামর্শ দেন।


এরপরে ওই ব্যক্তির সঙ্গেও কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন তিনি। নারী চিৎকার করে ওই ব্যক্তিকে মাস্ক পরতে বলেন। ওই ব্যক্তিও পাল্টা গালাগালি করে নারীকে মাস্ক পরতে বলেন। দু’জনের কেউই মাস্ক পরে ছিলেন না। এরপর কথা কাটাকাটির এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্যাট্রিসিয়া ওই ব্যক্তির উপর চড়াও হয়ে ঘুষি মারেন। এর পরে বিমানের ক্রু-সদস্যরা তাকে আটকানোর চেষ্টা করলে তিনি ওই ব্যক্তির উপর থুতু ছেটাতে শুরু করেন। একজন সহযাত্রী গোটা ঘটনাটি ফোনে রেকর্ড করেন। যা পরে স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।



ভিডিওটি দেখুন:

https://www.youtube.com/watch?v=_3Kdtkod8L8

Post Top Ad

Responsive Ads Here