সালথায় বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় স্বাস্থ্যবিধি মেনে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল হোসেন এর দাফন করা হয়েছে। শনিবার (১৯ ফেব্রুয়ারী) বিকালে মরহুমের নিজ বাড়ির আঙ্গিনায় গার্ড অব অনার দেওয়া হয়। সৈয়দ আবুল হোসেন পেশায় একজন পুলিশ সদস্য ছিলেন। তিনি দুই ছেলে, দুই মেয়ে, নাতি, নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিলো ৮৭ বছর।
উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছলিমা আকতার ও থানার অফিসার ইনচার্জ ওসি মো. আসিকুজ্জামান তার মরদেহে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছলিমা আকতার রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। পরে তাদের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমিটির সাবেক কমান্ডার আবুল কালাম আজাদসহ বিভিন্ন গ্রামের সব শ্রেণী-পেশার মানুষ এসময় উপস্থিত ছিলেন।
আজ ১৯শে ফেব্রুয়ারী সকাল ১০টায় সৈয়দ আবুল হোসেন সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের রঙ্গ রায়ের কান্দি গ্রামের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।
