আদমদীঘিতে প্রযুক্তি গ্রহিতা মাছ চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ফেব্রুয়ারি ০৮, ২০২২

আদমদীঘিতে প্রযুক্তি গ্রহিতা মাছ চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত | সময় সংবাদ

 আদমদীঘিতে প্রযুক্তি গ্রহিতা মাছ চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত | সময় সংবাদ


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

 বগুড়ার আদমদীঘি সিনিয়র উপজেলা মৎস্য অফিসের আয়োজনে ২০২১-২০২২ অর্থ বছরের ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম/ফেজ-২ (এনএটিপি-২) প্রথম সংশোধিত মৎস্য অধিদপ্তর অঙ্গের আওতায় প্রযুক্তি গ্রহিতা মাছ চাষীদের পুকুর পাড়ে দলীয় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। 


গত সোমবার ৭ ফেব্রুয়ারী আদমদীঘি মৎস্য উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেডের কার্যালয়ে সিআইজি সমিতির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষনে বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় পাল, মৎস্য সম্প্রসারণ অফিসার রায়হানুল হাসান, এনএটিপি-২ ক্ষেত্রসহকারী বিপুল কুমার সরকার প্রমূখ। কর্মশালায় মাছ প্রক্রিয়াকরণ, ভ্যালু সংযোজন ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে এনএটিপি-২ (সিআইজি) সমিতির মৎস্য চাষীরা এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহণ করেন। 





Post Top Ad

Responsive Ads Here