মাদরাসা ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় হুমকি | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ফেব্রুয়ারি ০৮, ২০২২

মাদরাসা ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় হুমকি | সময় সংবাদ

মাদরাসা ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় হুমকি | সময় সংবাদ
মাদরাসা ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় হুমকি | সময় সংবাদ


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :

 বগুড়ার আদমদীঘিতে দাখিল পরীক্ষার্থিনী ছাত্রীকে কুপ্রস্তাব ও উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতিকে ও ছাত্রী পরিবারকে নানা ভাবে হুমকি প্রদান করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা মুক্তার হোসেন বাদী হয়ে গত সোমবার ৭ ফেব্রুয়ারী বিকেলে আদমদীঘি থানায় আকাশ মন্ডল (২২)সহ সাত বখাটের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেছে। 


অভিযোগে জানাযায়, আদমদীঘি উপজেলার কাশিমালা গ্রামের বাদীর মেয়ে পাশের রামপুরা ঈদগাহ দাখিল মাদরাসার দাখিল পরীক্ষার্থিনী। সে বিদ্যালয়ে যাওয়া আসার পথে বিবাদী একই গ্রামের আকাশ মন্ডল দীর্ঘদিন যাবত কুপ্রস্তাব ও উত্ত্যক্ত করে আসছিল। গত সোমবার বেলা সাড়ে ৯টায় ছাত্রীটি মাদরাসা গেটের সামনে পৌঁছিলে উক্ত আকাশ মন্ডলসহ তার অপর একই গ্রামের মিদুল, রাকিব, মিলন, শাকিল, হৃদয় ও আতিকসহ ৬জন সহযোগী ছাত্রীর পথরোধ করে পুনরায় কুপ্রস্তাব ও উত্ত্যক্ত ও টানা হেচরা করে তুলে নিয়ে যাবার চেষ্টা করে। এসময় ছাত্রীর চিৎকারে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি দোলোয়ার হোসেন এগিয়ে এলে বখাটেরা তাকে মারপিট করতে উদ্যোত হয়। তখন সভাপতি ৯৯৯ নম্বরে ফোন করায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছিলে বখাটেরা পালিয়ে যায়। এরপর ছাত্রী বাড়ি গেলে বখাটেরা মোবাইল ফোনে মামলা করা হলে জীবন নাশের হুমকি প্রদান করে বলে ছাত্রীর বাবা জানান। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন অভিযোগ পাওয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, বখাটেদের আটকে তৎপরতা চলছে।





Post Top Ad

Responsive Ads Here