রাঙ্গামাটিতে শংকর মিশনের অনাথ আশ্রমের কার্যক্রম শুরু | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ফেব্রুয়ারি ২০, ২০২২

রাঙ্গামাটিতে শংকর মিশনের অনাথ আশ্রমের কার্যক্রম শুরু | সময় সংবাদ

পহাড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা অনাথ শিশুদের এক জায়গা এনে শিক্ষা দিতে পারলে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে -নিখিল কুমার চাকমা

 

রাঙ্গামাটিতে শংকর মিশনের অনাথ আশ্রমের কার্যক্রম শুরু | সময় সংবাদ


মহুয়া জান্নাত মনি,রাঙ্গামাটি প্রতিনিধি:

অসহায় ও দুস্থ শিক্ষার্থীদের এগিয়ে নেয়ার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তির পৃষ্ঠপোষক প্রয়োজন বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। তিনি বলেন, পাহাড়ের দূর্গম অঞ্চলে যেসব শিক্ষার্থী ছড়িয়েÑছিটিয়ে আছে তাদেরকে এক জায়গায় এনে শিক্ষা দিতে পারলে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।


রোববার সকালে রাঙ্গামাটির শংকর মিশনে অনাথ আশ্রমের কার্যক্রম উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


জেলা শংকর মিশনের সভাপতি মৃদুল দত্তের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কান্তি মহাজন, শংকর মিশনের উপদেষ্টা দিলীপ নন্দীসহ অন্যান্য নেতৃবৃন্দ।


প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, দেশের জনসমষ্টিকে অর্থনৈতিক উন্নয়ন ও উপাদনশীলতায় সর্বাধিক সহায়করূপে জনশক্তিতে রূপান্তরিত করতে হবে। আনাথ আশ্রমের শিশুদের যথাযথ শিক্ষা প্রদানের মাধ্যমে সমাজে তারাও অবদান রাখতে পারে। তিনি বলেন, কোন জাতির উপর কোন সমাজ বা জাতি বিকশিত ও অগ্রসর হতে চাইলে এমনকি টিকে থাকতে হলে তাকে শিক্ষিত হতে হবে যথার্থ ভাবে। শিক্ষা ও জ্ঞানের সাধনা ছাড়া কোনো জাতি বড় হতে পারে না। পার্বত্য চট্টগ্রামে সুবিধা বঞ্চিত গরিব ও দুস্থ অনাথ শিশুদের জন্য নিরাপদ আশ্রয় এবং শিক্ষা নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি।


অনাথ আশ্রম কার্যক্রম উদ্বোধনের পর জেলার বিভিন্ন গীতা স্কুলের শিক্ষার্থীদের মাধ্যমে গীতা প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।




Post Top Ad

Responsive Ads Here