আলফাডাঙ্গায় শহীদদের স্মরণে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ফেব্রুয়ারি ২০, ২০২২

আলফাডাঙ্গায় শহীদদের স্মরণে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা | সময় সংবাদ

আলফাডাঙ্গায় শহীদদের স্মরণে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা | সময় সংবাদ


আলফাডাঙ্গা প্রতিনিধিঃ

 ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ভাষা শহীদদের স্মরণে ফরিদপুরের আলফাডাঙ্গায় বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 


শনিবার (১৯ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলার গৃহহীন ও ভূমিহীনদের বিশেষ আবাসন স্বপ্ননগর এলাকার জেলা প্রশাসক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে 'হৃদয়ে আলফাডাঙ্গা' নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। নাজমা মেডিকেয়ারের সহযোগিতায় দিনব্যাপী এই কর্মসূচিতে প্রায় তিন শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় ও দেড় শতাধিক ব্যক্তির ডায়াবেটিস পরীক্ষা করা হয়। 


নিজেদের রক্তের গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষা করতে আবাসন এলাকার বাসিন্দাদের সকাল থেকেই ক্যাম্পে ভীড় করতে দেখা গেছে। লাইনে দাঁড়ানো আবাসন এলাকার বাসিন্দা রেবা বেগম জানান, 'তার রক্তের গ্রুপ কি তা সে কোনদিনই জানতো না। আজ এখানে এসে পরীক্ষার মাধ্যমে জানতে পেরে বেশ ভালো লাগছে।'  আবাসন এলাকার অপর এক বাসিন্দা জামান মিয়া জানান, 'আমার শরীরে ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই; তা এখানে পরীক্ষা না করালে জানতেই পারতাম না। এখন থেকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনতে সচেতন হয়ে চলবো।'


জানা গেছে, যুবকদের উদ্যোগে গড়ে উঠা স্বেচ্ছাসেবী এই সংগঠন 'হৃদয়ে আলফাডাঙ্গা'। গত চার বছর ধরে সংগঠনটি আলফাডাঙ্গা উপজেলায় বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পালন করে আসছে। পরিচালনা পর্ষদের সদস্যদের নিজস্ব অর্থায়নে অনেক হতদরিদ্রদের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি। তারই ধারাবাহিকতায় সংগঠনটি ভাষার মাসে শহীদদের স্মরণে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করেন।


দিনব্যাপী কর্মসূচি চলাকালে নাজমা মেডিকেয়ারের ব্যবস্থাপনা পরিচালক মো. হারুনুর রশিদ, হৃদয়ে আলফাডাঙ্গা পরিচালনা পর্ষদের সদস্য সাংবাদিক মিয়া রাকিবুল, মনিরুল ইসলাম, তরিকুল ইসলাম তৌকির, এইচ এম মামুন, গোলাম কিবরিয়া, মেহেদী হাসান, এম টি মেহেদী ও শামীম খান প্রমুখ উপস্থিত ছিলেন। 


এবিষয়ে হৃদয়ে আলফাডাঙ্গা স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালনা পর্ষদের সদস্যরা জানান, 'রক্ত দিয়ে বাংলা ভাষা পেয়েছি, লক্ষ শহীদের রক্তের বিনিময়ে পেয়েছি একটা দেশ। সেই শহীদদের স্মৃতি হৃদয়ে ধারণ করা উচিত এই প্রজন্মকে। তবেই দেশ এগিয়ে যাবে, সমাজ বদলে যাবে।’



Post Top Ad

Responsive Ads Here