রাজশাহী জেলা পুলিশ ও আরএমপি কর্তৃক আটক ৩১, মাদকদ্রব্য উদ্ধার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ফেব্রুয়ারি ০৫, ২০২২

রাজশাহী জেলা পুলিশ ও আরএমপি কর্তৃক আটক ৩১, মাদকদ্রব্য উদ্ধার

 

রাজশাহী জেলা পুলিশ ও আরএমপি কর্তৃক আটক ৩১, মাদকদ্রব্য উদ্ধার


ওবায়দুল ইসলাম রবি, রাজশাহীঃ


রাজশাহী জেলা পুলিশের ও মেট্রোপলিটন পুলিশ নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট একত্রিশ জনকে আটক করেছে। রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ০৪ জন, তানোর থানা ০২ জন, মোহনপুর থানা ০১ জন, পুঠিয়া থানা ০৫ জন ও বাঘা থানা ০৫ জনকে আটক করে। যার মধ্যে ০৭ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ০৬ জনকে মাদকদ্রব্যসহ ০৪ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে। জেলার গোদাগাড়ী মডেল থানা পুলিশ মোঃ আঃ সালাম (৫৫), মোঃ সাইফুল ইসলাম কালু (৩০) কে ০২ কেজি গাঁজাসহ আটক করে। তানোর থানা পুলিশ শ্রী কিষ্ণ হেমরম (৩৫) কে ০৫লিটার চোলাইমদ ও মোঃ ইসমাইল হোসেন(২৫) কে ২০গ্রাম গাঁজাসহ আটক করেছে। পুঠিয়া থানা পুলিশ মোঃ রোহান আলী (২২) ও মোঃ শামীম হোসেন (২০) কে ১০পিচ ইয়াবাসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম।


অপরদিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১৪ জনকে আটক করেছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-০২ জন, রাজপাড়া থানা-০২ জন, চন্দ্রিমা থানা-০১ জন, মতিহার থানা-০১ জন, কাটাখালী থানা-০১ জন, এয়ারপোর্ট থানা-০১ জন, পবা থানা-০২ জন, কাশিয়াডাঙ্গা থানা-০২ জন, দামকুড়া থানা-০১ জন ও ডিবি পুুলিশ-০১ জনকে আটক করে। যার মধ্যে ১০ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ০৩ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ০১ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ১০০ গ্রাম গাঁজা, ১০ গ্রাম হেরোইন ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস।

মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ

Post Top Ad

Responsive Ads Here