ফরিদপুরে স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে মানববন্ধন ও স্মারকলিপি পেশ | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৫, ২০২২

ফরিদপুরে স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে মানববন্ধন ও স্মারকলিপি পেশ | সময় সংবাদ

ফরিদপুরে স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে মানববন্ধন ও স্মারকলিপি পেশ | সময় সংবাদ


ফরিদপুরঃ

ফরিদপুরে স্বাধীনতা শিক্ষক শিক্ষক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে মানববন্ধন ও স্মারকলিপি পেশ আজ সকালে অনুষ্ঠিত হয়।


শিক্ষাব্যবস্থা জাতীয়করণ পূর্ণাঙ্গ উৎসবসহ ৮ দফা দাবি পূরণের লক্ষ্যে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে এ মানববন্ধন ও স্মারকলিপি পেশ  কর্মসূচি গ্রহণ করে তারা।


সংগঠনের সভাপতি প্রবীণ সাংবাদিক ফরিদপুর প্রেসক্লাবের সদস্য মিজানুর রহমান মানিকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক অধ্যাপক সিরাজুল ইসলাম, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের সাবেক অধ্যাপক ও সংগঠনের সহ-সভাপতি আনোয়ার হোসেন, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, চর মাধবদিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনুছ আলী, কোমরপুর এমএ আজিজ স্কুলের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র বিশ্বাস , আনসার উদ্দিন উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক শেখ মোঃ আবু জাফর , উত্তর বিল বিল মাহমুদপুর  স্কুলের প্রধান শিক্ষক  অহিদুজ্জামান, বাকি গঞ্জ  দাখিল মাদ্রাসার অধ্যক্ষ  মাহমুদুল হাসান প্রমূখ ‌।


অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও ফরীদপুর সিটি কলেজের সহযোগী অধ্যাপক আজাদ উদ্দিন আহমেদ।সভায় বক্তারা তাদের ৮ দফা দাবি তুলে ধরেন।


এবং সরকারি স্কুলের শিক্ষকদের বেতন বৈষম্য তুলে ধরেন। তারা আগামী দিনের আন্দোলনে সমস্ত শিক্ষক ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো অবিলম্বে  সরকারিকরণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেন।এরপরে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।





মোঃরিফাত ইসলাম/সময়

Post Top Ad

Responsive Ads Here