আজ থেকে একুশে বইমেলা শুরু | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৫, ২০২২

আজ থেকে একুশে বইমেলা শুরু | সময় সংবাদ

আজ থেকে একুশে বইমেলা শুরু
আজ থেকে একুশে বইমেলা শুরু



নিজস্ব প্রতিবেদক:



 অমর একুশে বইমেলা শুরু হচ্ছে আজ। এ মেলা চলার কথা রয়েছে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আজ বিকেল ৩টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি মেলা উদ্বোধন করবেন।


এবার বইমেলা ছুটির দিন ছাড়া প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে।



তবে রাত ৮টার পর নতুন করে কেউ মেলায় প্রবেশ করতে পারবেন না। ছুটির দিন বইমেলা সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। এছাড়া ২১ ফেব্রুয়ারি মেলা শুরু হবে সকাল ৮টায়, চলবে রাত ৯টা পর্যন্ত।


মেলায় মোট ৩৫টি প্যাভিলিয়নসহ একাডেমি প্রাঙ্গণে ১০২টি প্রতিষ্ঠানকে ১৪২টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৩২টি প্রতিষ্ঠানকে ৬৩৪টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে।




উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসের ১ তারিখ থেকে বইমেলা শুরুর রীতি থাকলেও করোনাভাইরাস পরিস্থিতির কারণে এবার মেলা শুরু হচ্ছে মাসের মাঝামাঝিতে।


Post Top Ad

Responsive Ads Here