প্রতিপক্ষের আঘাতে এক বৃদ্ধার মৃত্যু, আটক দুই | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ফেব্রুয়ারি ০৮, ২০২২

প্রতিপক্ষের আঘাতে এক বৃদ্ধার মৃত্যু, আটক দুই | সময় সংবাদ

প্রতিপক্ষের আঘাতে এক বৃদ্ধার মৃত্যু, আটক দুই | সময় সংবাদ
 প্রতিপক্ষের আঘাতে এক বৃদ্ধার মৃত্যু, আটক দুই | সময় সংবাদ


দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

 দোয়ারাবাজারে মহিলাদের ঝগড়াকে কেন্দ্র করে এক বৃদ্ধা মহিলা নিহত। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই মহিলাকে আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দোহালিয়া ইউনিয়নের পাহাড়পুর গ্রামে।


 স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় ঘরের চাদের পানি পড়াকে কেন্দ্র করে গতকাল সোমবার সকালে পাহাড়পুর গ্রামের পার্শবর্ত  ঘরের মঈন উদ্দিনের স্ত্রী ও আব্দুল হকের বোনদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায় তাদের মধ্যে মারামারি শুরু হয়। মারামারি থামাতে গিয়ে মঈন উদ্দিনের মাতা গোলেস্তা বেগম(৭০) আহত হন।


 স্থানীয়রা গোলেস্তা বেগমকে গুরুতর আহত অবস্থায়  ছাতক উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এ নিয়ে যাওয়া হলে কতব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। দোয়ারাবাজার থানার অফিসার ইনচাজ দেবদুলাল ধর জানান সংবাদ পাওয়ার সাথে সাথে  ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের সুরতহাল রিপোট তৈরি করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মগে প্রেরন করি। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য ২জনকে আটক করা হয়েছে। অভিযোগ পাওয়া সাপেক্ষে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।



Post Top Ad

Responsive Ads Here