রাজশাহীতে শতাধিক মুক্তিযোদ্ধা পরিবারকে শুভেচ্ছা উপহার-পররাষ্ট্র প্রতিমন্ত্রীর স্ত্রী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ফেব্রুয়ারি ০৪, ২০২২

রাজশাহীতে শতাধিক মুক্তিযোদ্ধা পরিবারকে শুভেচ্ছা উপহার-পররাষ্ট্র প্রতিমন্ত্রীর স্ত্রী

রাজশাহীতে শতাধিক মুক্তিযোদ্ধা পরিবারকে শুভেচ্ছা উপহার-পররাষ্ট্র প্রতিমন্ত্রীর স্ত্রী



ওবায়দুল ইসলাম রবি, রাজশাহীঃ

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নে প্রায় শতাধিক বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের মাঝে শুভেচ্ছা উপহার হিসেবে মাস্ক ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কদম হাজীর মোড় এলাকার ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ে প্রধান অতিথি থেকে এসব বিতরণ করেন- বিশিষ্ট সমাজসেবী, পিপল’র রোকেয়া ফাউন্ডেশন ও আরশাদ আলী মেমোরিয়াল কলেজের প্রতিষ্ঠাতা, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সহধর্মিনী আয়েশা আখতার ডালিয়া। পিপল’স রোকেয়া ফাউন্ডেশন এই শুভেচ্ছা উপহারের আয়োজন করে। 


এসময় সেখানে মাটিকাটা ইউনিয়নের ৮১ জন বীর মুক্তিযোদ্ধার নাম সম্বলিত বোর্ডসহ সরকারের উন্নয়ন কর্মকা-, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ, ২৫ মার্চের পাক বাহিনীর হত্যাকা-ের ছবি সম্বলিত বোর্ড উদ্বোধন করেন আয়েশা আখতার ডালিয়া।  ৬ নং মাটিকাটা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আবু হানিফের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে গোদাগাড়ী উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শ্রী নিতেন চন্দ্র পাল, মাটিকাটা ইউনিয়ন কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. হারুন অর রশিদ, সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. ইমরান আলীসহ শতাধিক বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আয়েশা আখতার ডালিয়া বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুকন্যা যেভাবে দেশ চালাচ্ছেন তাঁর আদর্শে উজ্জীবিত হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে কাজ করে যাচ্ছি। স্বাধীনতা অর্জন করার পরে ওটাকে সুন্দর করে তৈরীও করতে হবে। সেই লক্ষ্যেই এখন আমরা কাজ করে যাচ্ছি। এজন্য নতুন প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’ তিনি আরও বলেন, ‘কারও নিকট থেকে দোয়া ছাড়া আমার নেয়ার কিছু নেই। আপনারা আমার পাশে থাকবেন, আমি সর্বোচ্চ দিয়ে আপনাদের সবার পাশে থাকবো।’  


উল্লেখ্য, বিশিষ্ট সবাজসেবী আয়েশা আখতার ডালিয়া গোদাগাড়ী উপজেলার বাশুদেবপুর ইউনিয়নের ঘনশেমপুর গ্রামের মরহুম অধ্যাপক আরশাদ আলীর কন্যা। ডালিয়া ‘পিপল’স রোকেয়া ফাউন্ডেশন’ এর মাধ্যমে ওই এলাকায় নারী শিক্ষার প্রসার ঘটাতে কাজ করে যাচ্ছেন। অনেক মেয়েদেরকে এই ফাউন্ডেশনের মাধ্যমে পালন-পালন করে বিনামূল্যে পড়ালেখা করিয়ে যাচ্ছেন। তিনি গোদাগাড়ীতে একটি হাসপাতাল করেছেন যেখানে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। এছাড়া আরশাদ আলী মেমোরিয়াল কলেজ নামে তিনি একটি কলেজ প্রতিষ্ঠা করেছেন যেখানে বিনামূল্যে দুস্থ ছেলে-মেয়েরা পড়ালেখার সুযোগ পাবেন।

মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ 

Post Top Ad

Responsive Ads Here