বিচারপতি নাজমুল আহাসানের জানাজা সম্পন্ন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ফেব্রুয়ারি ০৪, ২০২২

বিচারপতি নাজমুল আহাসানের জানাজা সম্পন্ন

বিচারপতি নাজমুল আহাসানের জানাজা সম্পন্ন
বিচারপতি নাজমুল আহাসানের জানাজা


নিজস্ব প্রতিবেদকঃ

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা যাওয়া বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের জানাজা সম্পন্ন হয়েছে। 

শুক্রবার বেলা ১১টা ২০ মিনিটে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তার সহকর্মী বিচারপতি ও আইনজীবীদের অংশগ্রহণে সম্পন্ন হয় জানাজা।


এতে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, আপিল বিভাগের বিচারপতি, হাইকোর্ট বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সিনিয়র আইনজীবী ও আইনজীবীরা অংশগ্রহণ করেন।


এদিকে জানাজার আগে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের একমাত্র ছেলে তাইম হাসান প্রান্ত স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন। 


পরে প্রধান বিচারপতি, অ্যাটর্নি জেনারেল কার্যালয়, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের মরদেহে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।


আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান আজ শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

সুপ্রিম কোর্টের মুখপাত্র মুহাম্মদ সাইফুর রহমান বলেন, সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছিলেন বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান। চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মারা যান তিনি। 


গত ৮ জানুয়ারি হাইকোর্ট বিভাগ থেকে পদোন্নতি পেয়ে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান আপিল বিভাগে নিয়োগ পান। ৯ জানুয়ারি তার সঙ্গে নিয়োগ পাওয়া অপর বিচারপতি শপথ নেন। প্রধান বিচারপতি তাদের শপথবাক্য পাঠ করান। কিন্তু করোনা আক্রান্ত হওয়ার কারণে ঐ দিন তিনি শপথ নিতে পারেননি।

মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ

Post Top Ad

Responsive Ads Here