ফরিদপুরের বোয়ালমারীতে ২টি ট্রলি ভাংচুর ও ভেকু গাড়ী জ্বালিয়ে দেয়ার অভিযোগ সরকারী কর্মকর্তার বিরুদ্ধে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ফেব্রুয়ারি ০৪, ২০২২

ফরিদপুরের বোয়ালমারীতে ২টি ট্রলি ভাংচুর ও ভেকু গাড়ী জ্বালিয়ে দেয়ার অভিযোগ সরকারী কর্মকর্তার বিরুদ্ধে

  


ফরিদপুর প্রতিনিধি  :  
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার তেলজুড়ি এলাকার বিদেশ ফেরত মোঃ আঃ আলীমের ২টি ট্রলি ভাংচুর ও ভেকু গাড়ী জ¦ালিয়ে দেয়ার অভিযোগ উঠেছে বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিমের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার (৩ ফেব্রæয়ারী) দুপুর ১২টার দিকে কোন রকম নোটিশ ছাড়াই এই ঘটনা ঘটান বলেন লিখিত অভিযোগে উল্লেখ করেছেন মোঃ আঃ আলীম। 


তিনি জানান, তেলজুড়ি বাজারে মা এন্টারপ্রাইজ নামে আমার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। যেখানে আমি ট্রলি ও ভেকু গাড়ী ভাড়া দিয়ে কোন রকম ভাবে জীবিকা নির্বাহ করি। গত বৃহস্পতিবার (৩ ফেব্রæয়ারী) দুপুর ১২টার দিকে বাজিতপুর গ্রামে নুরু মোল্লার বাড়ীতে একটি পুরাতন পুকুর খনন করাকালে বিনা নোটিশে হঠাৎ করে বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম আসেন। তিনি এসে কোন কথা না বলেই আমার ২টি ট্রলি গাড়ী ভাংচুর করতে থাকে এবং পাশে থাকা ভেকু গাড়ীটি আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। এতে আমার প্রায় ১ (এক) কোটি টাকার ক্ষতি সাধন হয়। তিনি আরো বলেন আমি বিদেশ থেকে এসে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান হতে প্রায় ৩০ লাখ টাকা ঋণ নিয়ে ও ধার দেনা করে উক্ত গাড়ী তিনটি ক্রয় করেছিলাম। এখন আমি সর্ব শান্ত হয়ে গেছি। তিনি এই বিষয়ে সরকারের উচ্চ মহলের সহায়তা প্রত্যাশা ও বিচার দাবি করেছেন। 


এ বিষয়ে জানতে বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিমের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, বেশ কিছুতিন যাবত উপজেলার বিভিন্নস্থানে মাটি ও বালু খেকোদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। আমরা তারই অংশ হিসেবে ওইখানে যাই। সেখানে গিয়ে ভেকু ও ট্রলি জব্দ করে সেগুলো বিনিষ্ট করা হয়েছে। এছাড়া জমির মালিক নুরু মোল্লাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় বলে তিনি জানান।








Post Top Ad

Responsive Ads Here